সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৩

তুমি ভয় পেও না, তুমি থেমে যেও না ।

ভাল খেলতে পারেন না বলে তাকে হাই স্কুলের বাস্কেটবল টিম থেকে বাদ দেয়া হয়েছিলো, নিজের রুমের দরজা লাগিয়ে কেঁদেছিলেন তিনি। আর আজ আমরা বাস্কেটবল বলতে তাকে চিনি, তার নাম-- মাইকেল জর্ডান ।

টিচার বলেছিলেন তিনি ক্লাসের সবচেয়ে খারাপ ছাত্র, তাঁর পক্ষে কিছু বোঝা সম্ভব না অথচ আজ আমরা আলোর মুখ দেখেছি তাঁর জন্যেই, তিনি হলেন বৈদ্যুতিক বাতি সহ আরও অসংখ্য জিনিসের প্রতিভাবান আবিষ্কারক--টমাস আলভা এডিসন ।

নিউজপেপারের চাকরি থেকে তাকে বাদ দেয়া হয়েছিলো,কারন তাঁর মাথায় নতুন কিছুর প্ল্যান আসতো না, তাঁর চিন্তাশক্তি তাঁর পোষ্টের জন্য উপযুক্ত ছিল না...তিনি হলেন ডিজনি ল্যান্ড ও হলিউডের সব ডিজনি চরিত্রের উদ্ভাবক--- ওয়াল্ট ডিজনি ।

তাঁর বাগদত্তা মারা গিয়েছিলো, তাঁর ব্যবসা দুইবার ডুবেছিলো, একবার হার্ট এ্যাটাক হয়েছিলো এবং সে আট বার নির্বাচনে হেরেছিলো---আব্রাহাম লিঙ্কন ।

ডেকো মিউজিক কোম্পানী তাদের এ্যালবাম বের করতে মানা করে দিয়েছিলো, বলেছিলো তাদের গান সময়ের সাথে যায় না, তাদের মিউজিক কোয়ালিটি ভাল না----তারা হলেন বিখ্যাত মিউজিক ব্যান্ড বিটলস ।

তুমি যদি জীবনে কখনো না হেরে থাকো, তবে আমি বলবো তুমি এই পৃ্থিবীতেই ছিলে না। প্রতিটি হারই সাময়িক, প্রতিটি হার একটি শিক্ষা, যে এর থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যায়, চেষ্টা অব্যাহত রাখে, জয় একদিন তার করায়ত্ত হবেই । আর এই সাময়িক এই হারে যে মানসিক ভাবে হেরে যায়, ভেঙে যায়, থেমে যায়, জয়ের চেষ্টা বন্ধ করে দেয়, সে সত্যিই হেরে যায় ।


হাসান ইমতি

অকপট  
সত্য যেথা দ্বিধাশূন্য, মুক্ত যেথা বাক ।  

থ্যসুত্রঃ ইন্টারনেট ।       

আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন - দ্বিতীয় গল্প ।

সমুদ্রের মাঝখানে এক জাহাজ প্রচন্ড ঝড়ের মধ্যে পরে লন্ডভন্ড হয়ে গেল। সেই জাহাজের বেঁচে যাওয়া এক যাত্রী ভাসতে ভাসতে এক নির্জন দ্বীপে এসে পৌছালো। জ্ঞান ফেরার পর প্রথমেই সে আল্লাহর কাছে প্রানখুলে ধন্যবাদ জানালো তার জীবন বাঁচানোর জন্যে। প্রতিদিন সে দ্বীপের তীরে এসে বসে থাকতো যদি কোনো জাহাজ সেদিকে আসে এই আশায়।কিন্তু প্রতিদিনই তাকে হতাশ হয়ে ফিরে আসতে হতো।এরই মধ্যে সে সমুদ্রতীরে তার জন্যে একটা ছোট ঘর তৈরী করে ফেললো। সমুদ্রের মাছ ধরে এবং বন থেকে ফলমূল শিকার সে বেঁচে থাকলো।

এরই মধ্যে সে একদিন খাবারের খোঁজে বনের মধ্যে গেল। বন থেকে সে যখন ফিরে এলো তখন দেখলো যে তার রান্না করার চুলা থেকে আগুন লেগে পুরো ঘরটিই ছাই হয়ে গিয়েছে এবং তার কালো ধোঁয়ায় আকাশ ভরে গিয়েছে।লোকটি চিৎকার করে উঠলো,

‘হায় আল্লাহ,তুমি আমার ভাগ্যে এটাও রেখেছিলে!’

পরদিন সকালে এক জাহাজের আওয়াজে তার ঘুম ভাঙলো।জাহাজটি সেই দ্বীপের দিকে তাকে উদ্ধার করার জন্যই আসছিলো। সে অবাক হয়ে বললো,
‘তোমরা কিভাবে জানলে যে আমি এখানে আটকা পরে আছি!’

জাহাজের ক্যাপ্টেন জানালো,‘তোমার জ্বালানো ধোঁয়ার সংকেত দেখে।’

যখন আমরা খুব বিপদে পরি তখন আমরা প্রায় সবাই হতাশ হয়ে পড়ি।আমরা ভুলে যাই,'তিনি যা করেন তা আমাদের ভালোর জন্যেই করেন।'


হাসান ইমতি

অকপট  
সত্য যেথা দ্বিধাশূন্য, মুক্ত যেথা বাক ।  

থ্যসুত্রঃ ইন্টারনেট ।       

আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন - প্রথম গল্প ।

এক রাজার এক চাকর ছিল। চাকরটা সবসময় যেকোন অবস্থাতেই রাজাকে বলত, "রাজা মশাই, কখনো মন খারাপ করবেন না। কেননা আল্লাহ যা করেন তার সবকিছুই নিখুঁত ও সঠিক।"
একবার তারা শিকারে যেয়ে নিজেরাই এক হিংস্র প্রাণীর আক্রমণের শিকার হলো। রাজার চাকর সেই প্রাণীকে মারতে পারলেও, ততক্ষণে রাজা তার একটা আঙুল খুইয়ে বসেছেন।
রাগে-যন্ত্রণায়-ক্ষোভে রাজা ক্ষিপ্ত হয়ে বলে ওঠে, "আল্লাহ যদি ভালোই হবে তাহলে আজকে শিকারে এসে আমার আঙুল হারাতে হতো না।"
চাকর বলল, "এতকিছুর পরও আমি শুধু আপনাকে এটাই বলব, আল্লাহ সবসময়ই ভালো ও সঠিক কাজর করেন; কোনো ভুল করেন না।
চাকরের এই কথায় আরও ত্যক্ত হয়ে রাজা তাকে জেলে পাঠানোর হুকুম দিলেন।
এরপর একদিন রাজা আবার শিকারে বের হলেন। এবার তিনি একদল বন্য মানুষের হাতে বন্দি হলেন। এরা তাদের দেবদেবির উদ্দেশ্যে মানুষকে বলি দিত। বলি দিতে যেয়ে তারা দেখল যে, রাজার একটা আঙুল নেই। তারা এমন বিকলাঙ্গ কাউকে তাদের দেবতার উদ্দেশ্যে উৎসর্গ করতে রাজি হলো না। তাই তারা রাজাকে ছেড়ে দিল।
প্রাসাদে ফিরে এসে তিনি তার সেই পুরোনো চাকরকে মুক্ত করে দেওয়ার হুকুম দিলেন। চাকরকে এনে বললেন,"ভাই, আল্লাহ আসলেই ভালো। আমি আজ প্রায় মরতেই বসেছিলাম। কিন্তু আঙুল না-থাকার কারণে প্রাণ নিয়ে ফিরে আসতে পেরেছি।
"তবে আমার একটা প্রশ্ন আছে। আল্লাহ ভালো, এটা তো বুঝলাম। কিন্তু তাহলে তিনি আমাকে দিয়ে তোমাকে জেলে পুরলেন কেন?"
চাকর বলল, "রাজামশাই, আমি যদি আজ আপনার সাথে থাকতাম, তাহলে আপনার বদলে আজ আমি কোরবান হয়ে যেতাম। আপনার আঙুল ছিল না, কিন্তু আমার তো ছিল। কাজেই আল্লাহ যা করেন সেটাই সঠিক, তিনি কখনো কোনো ভুল করেন না।"


হাসান ইমতি

অকপট  
সত্য যেথা দ্বিধাশূন্য, মুক্ত যেথা বাক ।  

থ্যসুত্রঃ ইন্টারনেট ।