শনিবার, ১৯ এপ্রিল, ২০১৪

লেখনী - একটি সৃজনশীল সাহিত্য উদ্যোগ

মানুষের পরিচয় তার মননে, বেড়ে ওঠার জন্য একটি গাছের যেমন আলো, হাওয়া ও পরিচর্যা প্রয়োজন তেমনি মানুষের ভেতর সুপ্ত মননশীলতার বিকাশের জন্যও দরকার চর্চা ও প্রচার প্রসারের । এই কথা মাথায় রেখে সৃজনশীল মননকে স্বাগতম জানিয়ে "লেখনী - Lekhony" নামে শুরু হল একটি অনলাইন ভিত্তিক সাহিত্য উদ্যোগ ।. এই উদ্যোগের সুচনা ফেসবুক থেকে হলেও তা এখন সম্প্রসারিত হচ্ছে ওয়েবসাইটের মাধ্যমে । সাহিত্যের চর্চা, প্রচার, প্রসার ও সব ধরনের সৃষ্টিশীল আলাপচারিতার খেত্র হিসেবে প্রথমে ফেসবুকে "লেখনী - Lekhony" নামে একটি সাহিত্য গ্রুপ খোলা হয়েছে । গ্রুপের বিস্তারিত ঠিকানা নীচে দেয়া হল ।

লেখনী - একটি সৃজনশীল সাহিত্য উদ্যোগ

ওয়েবসাইটঃ www.lekhony.tk

ই-মেইলঃ lekhonyonline@gmail.com

ফেসবুক পেজঃ www.facebook.com/lekhony

ফেসবুক গ্রুপঃ www.facebook.com/groups/lekhony


ধন্যবাদান্তে


হাসান ইমতি

অকপট  
সত্য যেথা দ্বিধাশূন্য, মুক্ত যেথা বাক । 

বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০১৪

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ভাবনা



বাংলা ভাষার অন্যতম গৌরবজনক একটি ঘটনা হচ্ছে মাতৃভাষা দিবস ২১ শে ফেব্রুয়ারি, এই দিনে মানুষ ভাষার জন্য প্রান দিয়েছে, পৃথিবীর আর কোন ভাষার নেই এই রকম সন্মানজনক ইতিহাস, সেই একুশে ফেব্রুয়ারী আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, আমাদের যা ভাল তা আমরা সবার সাথে ভাগ করে নিয়েছি, সবার সাথে এক কাতারে দাড়িয়েছি, এতে আমাদের সন্মান বেড়েছে, এরকম একটি আন্তর্জাতিক সন্মানের ধারক যে ভাষা তার দায়িত্বও যে অনেক, শুধু নিজের ভাষাকে ভালবাসলেই তা শেষ হবে না অন্য ভাষাকেও দিতে হবে মর্যাদা, ভাষাগত সংমিশ্রনে ভাষাও সমৃদ্ধ হয়, ভাষার শব্দ ভাণ্ডারে তৎসম, তদ্ভব ও বিদেশী শব্দের ব্যাবহার থেকেই এটি বোঝা যায় বুকে বাংলা ভাষার জন্য অনাবিল ভালোবাসা নিয়ে তাই মিশে যেতে হবে ভাষা ও সাহিত্যের বিশ্বজনীন আসরে বিশ্ব সাহিত্যের যে বিপুল ভাণ্ডার রয়েছে, বাংলা সাহিত্য তার সংমিশ্রনে এলে সম্ভব পারস্পরিক সমৃদ্ধি বাংলা সাহিত্যের সব বড় বড় লেখকরাই বিশ্ব সাহিত্যের খুব ভালো পাঠক ছিলেন তাই অন্য ভাষা চর্চা বা ভাষাগত সংমিশ্রণ লাভ বই ক্ষতি সাধন করে না যদি নিজের মূল্যবোধ ঠিক থাকে, কেউ কেউ আছেন নিজের ভাষাকে ঘৃণা করে অন্যের কোলে গিয়ে উঠেন, এরা দিকভ্রান্ত, যদি এদের ভেতর খাটি মানুষ থাকে, সাময়িক দিকভ্রান্ত হয় তবে একসময় মাইকেলের মত ঠিকই নিজের মায়ের কাছে ফিরে আসবে অন্যথায় তার কাজের ফল সে পাবে এতে ভাষার কোন ক্ষতিবৃদ্ধি হবে না এদের কথা ভেবে ভাষাগত সংমিশ্রনে বাঁধা দেওয়ার পক্ষপাতী আমি নই  আমি সব রঙে নিজেকে রাঙাতে চাই, সমৃদ্ধ হতে চাই সব নক্ষত্রের আলোয়


হাসান ইমতি

অকপট  
সত্য যেথা দ্বিধাশূন্য, মুক্ত যেথা বাক ।  
 

বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৩

আরেকটি শিক্ষামূলক গল্প এবং বিবেকের কাছে প্রশ্ন

এক নব বিবাহিত দম্পতি নতুন বাসা নিয়েছে।

পরদিন সকালে তারা যখন নাশতা করছিলো, মেয়েটি জানালা দিয়ে পাশের বাড়ির দিকে তাকিয়ে দেখতে পেলো কাপড় শুকাতে দিয়েছে ঘরের কর্ত্রী।
সে বলে উঠলো,
- 'কাপড়টা পরিষ্কার হয় নি, ঐ বাসার মহিলা ভালো করে কাপড় ধুতে জানে না।তার মনে হয় ভালো কোন কাপড় কাচার সাবান দরকার।"
...
মেয়েটির স্বামী সেদিকে তাকালো, কিন্তু নিশ্চুপ রইলো।

যতবারই পাশের বাড়ির মহিলাটি কাপড় শুকাতে দিতো, ততবারই এই মেয়েটি একই মন্তব্য করতো।

মাসখানেক পরে সেই বাড়িতে সুন্দর পরিষ্কার কাপড় শুকানোর জন্য ঝুলতে দেখে মেয়েটি অবাক হয়ে তার স্বামীকে বললো,
"দেখো, অবশেষে উনি শিখেছেন কীভাবে ঠিকভাবে কাপড় ধুতে হয়। আমি তো ভাবছি কে তাকে শেখালো!!"

তখন ছেলেটি বলে উঠলো,
"শোনো, আজ ভোরে আমি আমাদের জানালার কাঁচ পরিষ্কার করেছি!"
.....
আমাদের জীবনটাও এমনই --

"আমরা কোন কিছু দেখার সময় যা দেখি তা নির্ভর করে আমাদের দেখার চোখ ও মনের জানালার পরিচ্ছন্নতার উপর যা দিয়ে আমরা দেখি। কোন সমালোচনা করার আগে আমাদের নিজের মনের অবস্থাটা খেয়াল করে নেয়া প্রয়োজন,

নিজেদেরকে প্রশ্ন করা দরকার যে আমরা কি তার মাঝে কোন ভালো দেখতে চাই আদৌ?
নাকি মানুষটার দিকে তাকাচ্ছি তার ভুলগুলো খুঁজে পেতে বিচার করবো বলেই।"

সবাই তো পড়লাম... আসুন তা নিজেদেরকে স্মরণ করিয়ে দিই।


হাসান ইমতি

অকপট  
সত্য যেথা দ্বিধাশূন্য, মুক্ত যেথা বাক ।  

থ্যসুত্রঃ ইন্টারনেট ।